বিজ্ঞান ও প্রযুক্তি

টিকটক ২০২২ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ৩.৫ মিলিয়ন ভিডিও সরিয়েছে

জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ২০২২ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ার-মার্চ ২০২২) বাংলাদেশ থেকে ৩.৫ মিলিয়ন ভিডিও সরিয়ে ফেলেছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের কমিউনিটি সার্পোর্ট ও সেফটি সেন্টারকে আরও শক্তিশালী করেছে। টিকটক ২০২২ সালের প্রথম প্রান্তিকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ থেকে কেউ দেখার আগেই কনটেন্ট সরিয়ে ফেলার হার ৯৫.৮ শতাংশ, আর ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়েছে ৯৭.৯ শতাংশ। সুরক্ষা দিতে ভিডিও সরানোর হার ৯৯.২ শতাংশ, বাংলাদেশে থেকে সরানো হয়েছে ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও।

প্রথম প্রান্তিকে টিকটকের ভিডিও সরানোর মধ্যে বিশ্বে বাংলাদেশ ৮ম। ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ২২৪টি ভিডিও সরানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। যা কোনো দেশের ক্ষেত্রে সবচেয়ে বেশী। পাকিস্তান থেকে সরানো হয়েছে ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩০৯টি ভিডিও।

রিপোর্টে আরো বলা হয়েছে, প্রথম প্রান্তিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ৪১ হাজার ১৯১টি ভিডিও সরিয়েছে যার ৮৭ শতাংশই ‘নীতিমালা লংঘন ও মিথ্যা তথ্য ছড়ানোর’ কাজ করেছে। এছাড়া টিকটক রাশিয়া নিয়ন্ত্রিত ৪৯টি গণমাধ্যমে লেবেল লাগিয়ে দিয়েছে। প্লাটফর্মটি এর পাশপাশি ৬টি নেটওয়ার্ক শনাক্ত করে সেগুলো রিমুভ করেছে এবং ২০৪টি অ্যাকাউন্ট বিশ্বব্যাপী বন্ধ করা হয়েছে বিভিন্ন মতামত এবং ব্যবহারকারীর পরিচিতি ভুল দেয়ার কারণে।

টিকটক বলছে তাদের কমিউনিটি গাইডলাইনস এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে গ্রাহকদের বিনোদনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তা হতে হবে ‘নিরাপত্তা, সমাজের সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি ও বস্তুনিষ্ঠতার’ ভিত্তিতে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension