যুক্তরাষ্ট্র

ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দেবেন না বাইডেন

ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় গোয়েন্দা তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ক্ষমতা গ্রহণের পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে এ কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী সাবেক প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য প্রদান করা হয়। তবে ট্রাম্প সেই অধিকার পাবেন না। জো বাইডেনের সাক্ষাৎকারে সিবিএস নিউজের করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ ছাড়া বাইডেন সন্দেহ প্রকাশ করে বলেন, ট্রাম্প এসব তথ্য ফাঁস করতে পারেন।

বাইডেন আরো বলেন, আমি মনে করি না যে তার কাছে গোয়েন্দা ব্রিফিংয়ের দরকার আছে।

এর আগে প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত গোয়েন্দা তথ্য দেওয়া হবে কি না, সে বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যে সেটা স্পষ্ট হয়ে গেল।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের উপপরিচালক ছিলেন সুজান গর্ডন। তিনিও বাইডেনকে আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে যেন রাষ্ট্রীয় গোয়েন্দা তথ্য দেওয়া না হয়।

এ ছাড়া ডেমোক্র্যাটসহ রিপাবলিকান পার্টির কয়েকজন আইনপ্রণেতাও মনে করেন, ডোনাল্ড ট্রাম্প তার আচরণের কারণে এ তথ্য পাওয়ার যোগ্যতা হারিয়েছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension