আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পকে মাটিতে চেপে মুখে পা তুলে দিলেন শিক্ষিকা!

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: শিরোনাম পড়ে হয়তো অবাক হচ্ছেন আপনি! হয়তো ভাবছেন, এরকম সাহসী নারীও বিশ্বে আছে? তবে সত্যি ঘটনা কিন্তু অন্য, আসলে এটি একটি প্রতিবাদী বিজ্ঞাপন।

নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাটিতে চেপে মুখে পা তুলে দিয়েছেন। আর মুখ বিকৃত করে চিৎকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। পেছনে দেখা যাচ্ছে হোয়াইট হাউস ও আমেরিকার পতাকা।

পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে দড়িটি নীল-সাদা-লাল রঙের। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে লাগানো এমনই একটি বিলবোর্ড ঘিরে উঠেছে বিতর্ক। পোর্টল্যান্ডের একটি পোশাকের সংস্থার বিজ্ঞাপন এটি।

১৫ অক্টোবর ৩০ ফুট লম্বা এ বিলবোর্ডটি লাগানো হয়েছিল। পোশাক সংস্থাটি জানিয়েছে, ‘টাইটেল এক্স পরিবার পরিকল্পনা’ প্রকল্পে বদল আনতে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিবাদে এ বিজ্ঞাপন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, গর্ভপাত করালে স্বাস্থ্য পরিষেবায় সরকারি সহায়তা বন্ধ করা হবে।

পোশাক সংস্থাটি আরও জানিয়েছে, প্রথমে ট্রাম্পের ছবি ব্যবহার করার কথা ভেবেছিল তারা। পরে অবিকল ট্রাম্পের মতো দেখতে একজনকে বেছে নেয়া হয়। বিজ্ঞাপনের নারী এক স্কুলশিক্ষিকা ও প্রাক্তন সেনাকর্মী। ওই বিজ্ঞাপনটি দেয়ার পরে তাদের বিক্রি হু-হু করে বেড়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension