প্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পপ্রীতির ফলে কোহেনের ৩ বছরের কারাদণ্ড

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

একাধিক অভিযোগের প্রেক্ষিতে বুধবার কোহেনকে এ দণ্ড দিয়েছেন নিউ ইয়র্কের এক আদালত। এগুলো হলো: যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনের আগে ঘুষ দিয়ে দুই নারীর মুখ বন্ধ করা; রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্ট নিয়ে কংগ্রেসকে মিথ্যা বলা এবং কর ফাঁকি দেওয়া। তিনি প্রতিটি অপরাধই স্বীকার করে নিয়েছেন।

কোহেন এর আগে এসব অপরাধের দায় প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপিয়েছিলেন।

বুধবার নিউ ইয়র্ক আদালতেও এসব অপকর্মের জন্য ট্রাম্পের ওপর দোষ চাপান কোহেন। তিনি আদালতের বিচারককে বলেন, ‘ট্রাম্প তাকে আলোর পথে চলার পরিবর্তে অন্ধকারের পথে ঠেলে দিয়েছেন।’

কোহেন আরো বলেন, ট্রাম্পের প্রতি অন্ধ আনুগত্যটাই ছিল তার দুর্বলতা। আর ট্রাম্পের এসব নোংরা কাজ ধামাচাপা দেওয়াকে তিনি তার কর্তব্য বলে মনে করেছেন।

নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক এবং বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের রাশিয়া তদন্তের আওতায় দু’টি ভিন্ন মামলায় কোহেনকে এ দণ্ড দিয়েছেন আদালত।

সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension