আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিশংসনে সহযোগিতা করবে না হোয়াইট হাউজ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় কোনো রকম সহযোগিতা করবে না বলে প্রতিনিধি পরিষদকে সাফ জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউজ কর্তৃপক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসির কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানায়।

হোয়াইট হাউজের এ পদক্ষেপের ফলে মার্কিন প্রশাসনযন্ত্রের দুই প্রধান শাখার মধ্যে সাংবিধানিক ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তরের চিঠিতে বলা হয়েছে, এই অভিশংসন সংবিধানসম্মত নয় এবং এ নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তার কোনো আইনি ভিত্তি নেই।

হোয়াইট হাউজের এ সিদ্ধান্তের ফলে মার্কিন প্রতিনিধি পরিষদের যে তিনটি কমিটি ট্রাম্পকে ইমপিচ করার প্রয়োজনীয়তার ব্যাপারে তদন্ত শুরু করেছে তারা এখন থেকে সরকারের পক্ষ থেকে আর কোনো তথ্য পাবেন না এবং সরকারি কোনো কর্মকর্তাও আর তাদের ডাকে সাড়া দেবেন না। প্রতিনিধি পরিষদের ওই তিনটি কমিটিরই প্রধানের দায়িত্ব পালন করছেন ডেমোক্র্যাট দলের প্রতিনিধিরা।

ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের ছেলের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করেছেন। তিনি দেশটিকে মার্কিন সামারিক সহায়তা বন্ধ করে দেয়ারও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

সিআইএ’র একজন কর্মকর্তা ‘হুইসেলব্লোয়ার’ হিসেবে এই তথ্য ফাঁস করে দেওয়ার পর গত সপ্তাহে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিশংসন করার উদ্যোগ নেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি।

সূত্র: পার্স টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension