বিনোদনযুক্তরাষ্ট্র

ডিজনির দ্রুত শুনানির আবেদন খারিজ মার্কিন আদালতের

যুক্তরাষ্ট্রের আদালত ডিজনির করা দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন। ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) বিরুদ্ধে করা মামলায় দ্রুত শুনানির আবেদন করেছিল প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

ডিজনি চেয়েছিল, এবিসির মালিকানাধীন আটটি টেলিভিশন স্টেশনের সম্প্রচার লাইসেন্স নিয়ে এফসিসির আগাম পর্যালোচনা বন্ধ করতে দ্রুত আদালতের হস্তক্ষেপ পাওয়া যায়। এ জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করেছিল তারা।

তবে ওয়াশিংটনের জেলা জজ লরেন আলিখান ডিজনির দ্রুত শুনানির আবেদন নাকচ করেন।

আদালত দুই পক্ষকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় আইনি নথি জমা দিতে বলেছেন। এ বিষয়ে শুনানি হবে অক্টোবরের শুরুতে।
এদিকে এফসিসি জানিয়েছে, ডিজনির এবিসি লাইসেন্স নিয়ে কোনো শুনানির আদেশ দেওয়ার আগে প্রতিষ্ঠানটিকে অন্তত ৪৮ ঘণ্টা আগে জানানো হবে।

ডিজনি অভিযোগ করেছে, তাদের অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের কারণে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে এফসিসি এই পদক্ষেপ নিয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা।
অন্যদিকে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেছেন, ডিজনির অভিযোগের ভিত্তি নেই। তিনি আরও জানিয়েছেন, এবিসির লাইসেন্স শুনানিতে পাঠানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ডিজনি ও ট্রাম্প প্রশাসনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের মধ্যেই নতুন এই আইনি লড়াই শুরু হয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারি নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension