
ডেমোক্রেটরা জিতলে সহিংসতা ফিরে আসবে: ট্রাম্প
রূপসী বাংলা ডেস্ক: নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয় লাভ করলে সহিংসতা ফিরে আসবে বলে সতর্ক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের সাথে কট্টর খ্রিষ্টানপন্থী গোষ্ঠী এভানজেলিকালের সাথে গোপন বৈঠকের একটি অডিও বার্তা ফাঁস হয় আমেরিকার গণমাধ্যমগুলোতে। ওই অডিওতে এমন সতর্কতা দেয় ট্রাম্প। খবর বিবিসির।
খ্রিষ্টীয় ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে ওই বৈঠকে তিনি বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের গণভোট ধর্মীয় এবং বাক স্বাধীনতার জন্য একটি এবং এটি উগ্র মানুষদের জন্য হুমকির মুখে রয়েছে। এসময় তিনি রক্ষণশীল খ্রিষ্টান দলটির কাছে সাহায্য চান।
প্রেসিডেন্টের জনপ্রিয়তা যাচাই করার জন্য মধ্যবর্তী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় আমেরিকায়। গতমাসে ট্রাম্পের সাবেক উকিল এবং নির্বাচনী প্রচারণা প্রধানের কেলেঙ্কারির ফাঁস হওয়ার পর ট্রাম্প এখন জনগণের কাছে তাঁর নেতিবাচক অবস্থার বিরুদ্ধে লড়ছে।
বৈঠক চলাকালিন সময়ে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচন শুধু তার জন্য গণভোট নয়, এটি তোমাদের ধর্ম এবং সর্বোপরি বাক স্বাধীনতার পাশাপাশি পূর্ণ স্বাধীনতার জন্য ভোট। তিনি আরও বলেন ভোটটি শুধু পছন্দের এবং অপছন্দের বিষয় নয়, এখানে বিষয়টি হলো আমরা যা করেছি তারা তা পরিবর্তন করে দিবে এবং তারা এটি সহিংস উপায়ে এটি করবে। তোমরা যখন আন্তিফা আন্দোলনের দিকে তাকাবে তখন বুঝতে পারবে যে তারা সহিংস।
আন্তিফা আন্দোলন আমেরিকার বামপন্থী ফ্যসিবাদি বিরোধী আন্দোলন। গতবছর আন্তিফা আন্দোলনের একপর্যায়ে ডানপন্থীদের উপর গতবছর গুলি চালানো হয়েছিল । আমেরিকান প্রেসিডেন্ট এর আগেও বামপন্থী দলের সমালোচনা করেছেন।
খ্রিষ্টান ধর্মীয় নেতাদের অনেক শক্তি রয়েছে বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনারা আপনাদের শক্তি প্রয়োগ করুন ভোটারদের প্রভাবিত করার জন্য।



