প্রবাস

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর : আ.লীগের প্রস্তুতি শুরু বিএনপির পাল্টা প্রস্তুতি

রূপসী বাংলা ডেস্ক: জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মেখ হাসিনার নিউইয়র্ক সফল ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আর যুক্তরাষ্ট্র বিএনপি পাল্টাপাল্টি প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দিতে আর বিএনপি প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশের কর্মসূচী নিচ্ছে। আওয়ামী লীগ ইতিমধ্যেই সংবর্ধনার দিন তারিখ ঠিক করেছে। অপরদিকে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচীর দিন বিশেষ করে তাঁর আগমন ও জাতিসংঘে ভাষণ দেয়ার দিন বিক্ষোভ সমাবেশ করবে বলে জানা গেছে। খবর ইউএনএ’র।

জাতিসংঘে বাংলাদেশ মিশন ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডন হয়ে নিউইয়র্ক আসছেন। ঐদিন তিনি সকালে নিউইয়র্কে এসে পৌঁছার পর সন্ধ্যায় ম্যানহাটানের হিলটন হোটেলের বলরুমে তাকে সংবর্ধনা দেয়া হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করছে। এজন্য দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ-এর নেতৃত্বে সংবর্ধনার কর্মসূচী এগিয়ে চলছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন ঘিরে আওয়ামী পরিবারের নেতা-কর্মী ও সদস্যদের মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে। সন্ধ্যার পর ভীর বাড়ছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। নানা পরামর্শ চলছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে। আয়োজনায় আসছে দলীয় নেতৃবৃন্দের বিভেদ-বিভক্তি বিশেষ করে যুবলীগের অভ্যন্তরীণ সমস্যাও।

অপরদিকে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া মিল্টন জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একটি অনির্বাচিত সরকার। তাই এই সরকার প্রধানকে বিনা চালেঞ্জে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী কর্মকান্ড বিক্ষোভ-সমাবেশের মাধ্যমেই বিশ্বাসীকে জানানো হবে। তিনি বলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি না থাকলেও দলের সর্বস্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচী পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি না থাকলেও দলের নেতা-কর্মীরা আতীতের মতো শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন সময়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে। কেননা, ভোটার বিহীন আওয়ামী সরকারের ‘স্বৈরাচারী’ কর্মকান্ডের প্রতিবাদ জানানো বাংলাদেশী নাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। তাছাড়া এই বিক্ষোভ-প্রতিবাদের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে শেখ হাসিনা সরকারের অগণতান্ত্রিক কর্মকান্ড জানিয়ে দিতে চাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension