বাংলাদেশরাজনীতি

‘ড. কামাল হোসেন রাজাকার, যুদ্ধাপরাধী ও খুনিদের রাজনীতিতে পুনর্বাসন করতে চান’- ইনু

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেনের পক্ষে সম্ভব নয় বিএনপির সব দুষ্কর্ম ধুয়ে-মুছে সোনা বানিয়ে দেওয়া। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের জন্যই ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফা দাবি দিয়েছে।

রবিবার বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জাসদের আয়োজনে সাংসদ একেএম রেজাউল করিম তানসেনের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ঐক্যফ্রন্টের মুখ আর কামাল হোসেনকে মুখোশ আখ্যায়িত করে তিনি বলেন, ড. কামাল হোসেন রাজাকার, যুদ্ধাপরাধী ও খুনিদের রাজনীতিতে পুনর্বাসন করতে চান। যুদ্ধাপরাধী ছাড়াও তারেকসহ সব অপরাধীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতেই এই সাত দফা দাবি উপস্থাপন করেছেন তিনি।

ড. কামাল হোসেনকে ডিগবাজির নেতা আখ্যায়িত করে ইনু বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে উন্নয়নের ধারা ব্যাহত হবে, জঙ্গিবাদের উত্থান ঘটবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে মহাজোটের মনোনীত প্রার্থী রেজাউল করিম তানসেনকে নির্বাচিত করতে হবে।

নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাসদের কেন্দ্রীয় নেতা নাদের চৌধুরী, একেএম রেজাউল করিম তানসেন এমপি, রোকনুজ্জামান রোকন, জাহাঙ্গীর আলম, এবিএম জাকিনুল হক টিটন, অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ, কাহালু জাসদের সভাপতি আশরাফ আলী, একেএম মাহবুর রহমান রুস্তম, জিয়াউল হক শাহীন, ফেরদৌস হোসেন প্রমুখ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension