প্রধান খবরবাংলাদেশরাজনীতি

ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  সিটি ব্যাংক থেকে ঋণখেলাপি হওয়ার কারণে হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রোববার  দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ এ ঘোষণা দেন।

২০০১ সালের নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।  ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় তিনিসহ ৫ জন নিহত হন।

সম্প্রতি তার ছেলে ড. রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের দল গণফোরাম তথা ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করার জন্য হবিগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়ন এবং পরে সরকারি মনোনয়নপত্র সংগ্রহ করে জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension