যুক্তরাষ্ট্র

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির নিন্দা চীনের

বেইজিংয়ের দাবি করা স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-প্যাট্রিয়টসহ ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রিতে অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে চীন।

চীনের প্রতিরক্ষামন্ত্রী বুধবার এক বিবৃতিতে এ নিন্দা জানায়। এতে বলা হয়, চীনের সেনাবাহিনী তাইওয়ানের এ আস্ফালনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তত। খবর আনাদোলুর।

সোমবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, তাইওয়ানে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর মাধ্যমে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষাব্যবস্থার রক্ষণাবেক্ষণ টেকসই ও উন্নত করতে পারবে তাইওয়ান।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) একটি বিবৃতি দিয়ে বলেছে, তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরে তারা কংগ্রেসকে অবহিত করে প্রয়োজনীয় সনদ দিয়েছে।

ডিএসসিএ বলেছে, প্রস্তাবিত এই সামরিক সরঞ্জাম বিক্রি তাইওয়ানের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে তারা দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তাতে সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাতীয়, অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থে কাজ করবে।

সংস্থাটি জানিয়েছে, তাইওয়ানে এসব সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রধান ঠিকাদার হবে দুই মার্কিন কোম্পানি রেথিয়ন টেকনোলজিস ও লকহিড মার্টিন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামরিক সরঞ্জাম ও পরিষেবা বিক্রির অনুমোদন দেওয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, মার্কিন এ প্রদক্ষেপের নিন্দা জানিয়েছে চীন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension