প্রধান খবরভারত

তাত্ক্ষণিক তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ, অর্ডিন্যান্সে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: তাত্ক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করতে অধ্যাদেশ (অর্ডিন্যান্স) পাশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মুসলিম মহিলাদের ক্ষমতায়নের জন্য কেন্দ্রের এই সিদ্ধান্তকে বিরাট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই অধ্যাদেশের বলে তিন বার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদের চেষ্টা করা হলে স্বামীর তিন বছর পর্যন্ত কারাবাসের সাজা ও জরিমানা হতে পারে। এছাড়া, স্ত্রী খোরপোশের আবেদনও করতে পারবেন।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবার এই অধ্যাদেশে স্বাক্ষর করলেই তাত্ক্ষণিক তিন তালাক শাস্তিযোগ্য অপারধে পরিণত হবে। উল্লেখ্য, ২০১৭ সালের অগস্টে তাত্ক্ষণিক তিন তালাককে বেআইনি ও অসাংবিধানিক হিসাবে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সরকারকে এ বিষয়ে আইন প্রণয়নের নির্দেশেও দিয়েছিল দেশের শীর্ষ আদালত।

তালাক-ই-বিদ্দত বা তাত্ক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত হওয়ার পর আদালতের নির্দেশেই কেন্দ্রীয় সরকার “দ্য মুসলিম ওম্যান (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) বিল ২০১৭” পাশ করিয়েছিল লোকসভায়। কিন্তু, রাজ্যসভায় বিলটিকে পাশ করাতে পারেনি সংখ্যালঘু সরকার। ফলে, তা আর আইন হয়ে উঠতে পারেনি। বিলটির সব দিক খতিয়ে দেখতে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করা হয়। বাদল অধিবেশনের শেষ দিন এই বিলে তিনটি প্রধান সংশোধনী নিয়ে আসা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension