যুক্তরাষ্ট্র

তানভিরকে খুঁজে পেয়েছে নিউ ইয়র্ক পুলিশ

রূপসী বাংলা ডেস্ক:নিউ ইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষার্থী মোহাম্মদ তানভির হোসেন রাব্বীকে খুঁজে পেয়েছে পুলিশ।

তানভিরের বাবা নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন। তিনি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে নিউইয়র্কের পুলিশ তাকে এ সংবাদ দেয়।

পুলিশ আরো জানায়, তানভির (২১) মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাকে পাওয়া যায় ডাউন-টাউন ম্যানহাটানের ওয়ালস্ট্রিট এলাকায়। সেখান থেকে উদ্ধারের পরই ওই হাসপাতালে ভর্তি করা হয়। খবর পাওয়ার পর আলতাফ ছুটে যান হাসপাতালে।

গত রোববার যে পোশাকে নিখোঁজ হয়েছিল, সেই পোশাক পরিহিত অবস্থায়ই পুলিশ তাকে পায়। কয়েক ঘন্টা চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখার পর তানভিরকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়।

তানভির হোসেন নিউ ইয়র্ক সিটির ব্রুঙ্কসে লুইস অ্যান্ড ক্লার্ক স্কুলের একাদশ গ্রেডের ছাত্র। সে নিখোঁজ হয়েছিল গত রোববার বিকালে।

তখন তানভিরের বাবা আলতাফ হোসেন জানিয়েছিলেন, গত রোববার বিকাল সাড়ে ৪টার সময় আমার সাথেই বাসা থেকে চুল কাটতে বের হয় তানভির। সেলুনে পৌঁছার পর সে আজ চুল কাটবে না বলে জানায়। বাসায় ফিরতে চায়। আমি সেলুনে ঢুকে চুল কাটার পর বাসায় ফিরে দেখি তানভির নেই। অপেক্ষা করি রাত সাড়ে ১১টা পর্যন্ত।

তানভির ও তার পরিবার দীর্ঘদিন ধরে ব্রুঙ্কসের ২৮৯৪, ব্রিজ অ্যাভিনিউতে বসবাস করছে।

এদিকে তানভিরকে উদ্ধার করা হলেও এতদিন সে কোথায় ছিল সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ বা তার বাবা আলতাফ হোসেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension