প্রধান খবরবাংলাদেশ

তারেক যোগ্য বলেই নেতা বানিয়েছি, আপনি বলার কে: প্রধানমন্ত্রীকে ফখরুল

রূপসী বাংলা ডেস্ক:বিএনপিতে কী এমন একজন নেতা নেই যে সাজাপ্রাপ্ত আসামিকে নেতা করতে হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যে সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা আমরা নির্বাচিত করেছি। আর তিনি (তারেক রহমান) যোগ্য বলেই তাকে আমরা নির্বাচিত করেছি।বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ফখরুল ইসলাম।তিনি বলেন, আরে উনি (তারেক রহমান) সাজাপ্রাপ্ত কিসে? আমাদের (বিএনপি) যিনি নেতা হয়েছেন, আমাদের পার্টির কাউন্সিলে সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পার্টি চেয়ারপার্সনের অনুপস্থিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব নিবেন। এটা আমাদের গঠনতন্ত্রে আছে। এতে আপনাদের (প্রধানমন্ত্রী) বলার কিছু নেই। আর উনি (তারেক রহমান) সাজাপ্রাপ্ত কোন মামলায়? যে মামলাতে তিনি খালাস পেয়েছিলেন। আর তাকে খালাস দেয়ার অপরাধে সেই বিচারককে দেশে ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু’র ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে’ আয়োজিত এ সভায় ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য। এই ভয়গুলো আমাদের দেখান কেনো (প্রধানমন্ত্রীকে)? দেশে যদি ফিরি আসতে হয় তাহলে উনি (তারেক রহমান) আসবেন। যদি উনার দেশে ফিরে আসতে ইচ্ছে হয় তাহলে উনি দেশে ফিরে আসবেন। সেই দিন আপনারা (সরকার) দেখবেন, তার জনপ্রিয়তা কত এবং মানুষ তাকে কত ভালোবাসে। সেই দিন দেখবেন কোটি কোটি মানুষ তাকে বরণ করবার জন্য বিমানবন্দরে যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension