
তালাক দিয়ে বিশ্বের শীর্ষ ধনী হচ্ছেন তিনি
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজস ও ম্যাকেঞ্জি বেজোস। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। এই বিচ্ছেদের ফলে অ্যামাজনের ৭৫ শতাংশ স্টক পাবেন জেফ। বাকি ২৫ শতাংশ পাবেন ম্যাকেঞ্জি। তবে সংস্থার যে কোনও সিদ্ধান্তে শিলমোহর দেওয়ার জন্য ভোট দেওয়ার অধিকার থাকবে ম্যাকেঞ্জি বেজসের হাতে।
এতদিন জেফ বেজস ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু বিবাহ বিচ্ছেদের জেরে সেই তকমা এবার খোয়াতে চলেছেন জেফ। অন্যদিকে বিবাহ বিচ্ছেদে ম্যাকেঞ্জি বিশ্বের তৃতীয় ধনী হচ্ছেন!
ফোর্বস ম্যাগাজিন অনুসারে, সম্পত্তির নিরিখে মহিলাদের মধ্যে লরিয়েলের ফ্রানকয়েজ বেটেনকোর্ট মেয়ারস এবং ওয়ালমার্টের অ্যালিস ওয়ালটনের পরই রয়েছেন রয়েছেন ম্যাকেঞ্জি।
বিবাহ বিচ্ছেদের ফলে ৩৬ বিলিয়ন ডলার পেতে চলেছেন ম্যাকেঞ্জি। যা বাংলাদেশি প্রায় ‘২ লাখ ৫০ হাজার কোটি’ টাকার সমান।



