আন্তর্জাতিকপ্রধান খবর

ব্রিটিশ পাসপোর্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন বাদ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিট চুক্তি বাস্তবায়িত হওয়ার আগেই ব্রিটিশ পাসপোর্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের নাম সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

নতুন ব্রিটিশ পাসপোর্টের কভারে আর আগের মতো ‘ইউরোপীয় ইউনিয়নের’ নাম থাকছে না বলে জানিয়েছে বিবিসি।

৩০ মার্চ থেকে বার্গান্ডি লাল রংয়ের নতুন এ পাসপোর্ট ইস্যু শুরুও হয়ে গেছে।

তবে এখনো কিছু পাসপোর্টে ইউরোপীয় ইউনিয়ন লেখা কভার থাকায় আরো কিছুদিন কেউ কেউ আগের পাসপোর্টও পেতে পারেন বলে জানা গেছে।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্ত হওয়ার আগে পুরনো নকশার যে গাঢ় নীল কভারের পাসপোর্ট পেত ব্রিটিশ জনগণ, চলতি বছরের শেষ থেকে সেগুলোও মিলবে, জানিয়েছে বিবিসি।

ব্রেক্সিট গণভোটের পর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৯ মার্চ ইইউ জোট থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কথা ছিল। চুক্তিসহ বিচ্ছেদ কার্যকরে পার্লামেন্ট সদস্যদের মতের অমিলে ওই মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়।

শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে লেখা এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে ব্রেক্সিট কার্যকরের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেয়ারও অনুরোধ করেছেন।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension