
আন্তর্জাতিক
তুরস্কে সন্দেহভাজন ৩৪ আইএস সদস্য গ্রেপ্তার
তুরস্কে দুটি পৃথক স্থানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩৪ জন আইএস সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় ভন ও দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আনাদুল এজেন্সির বরাত দিয়ে সিনহুয়া জানায়, তুরস্কের সন্ত্রাস দমন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযান চালিয়ে ভন প্রদেশ থেকে ৩১ জন এবং আদানা প্রদেশ থেকে ৩ জন সন্দেহভাজন আইএসকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছে বিভিন্ন সংস্থাসংশ্লিষ্ট প্রমাণ ও জিজিটাল ডিভাইস জব্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা ওই এজেন্সিকে জানান, তুরস্কে আইএস গ্রুপের তৎপরতা বেড়ে যাওয়ায় এসব অভিযান চালানো হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
বাসস



