প্রধান খবরভারত

‘তৃতীয় পাণিপথের যুদ্ধের সমতুল ২০১৯ লোকসভা নির্বাচন’


রূপসী বাংলা কলকাতা ডেস্ক:  তৃতীয় পাণিপথের যুদ্ধের সমতুল হতে চলেছে ২০১৯ সালের লোকসভা নির্বাচন। এমনই মনে করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার দিল্লিতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন অমিত।


সপ্তদশ লোকসভা নির্বাচন উপলক্ষে দিল্লিতে বিজেপির জাতীয় কাউন্সিলের সভা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ হাজার নেতা-কর্মী ওই সভায় হাজির হয়েছেন। সেই সভায় বাংলার নেতাকর্মীদের আধিক্যও কিছু কম নেই।

সেই সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেছেন যে সপ্তদশ লোকসভা নির্বাচন তৃতীয় পাণিপথের যুদ্ধের মতো হতে চলেছে। নিজের বক্ত্যব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, “শিবাজির অধীনে মারাঠারা ভারতের অনেক অঞ্চলকে মুক্ত করেছিল। বিভিন্ন রাজাদের বিরুদ্ধে ১৩১টা যুদ্ধ জিতেছিল। কিন্তু তৃতীয় পাণিপথের যুদ্ধে হেরে গিয়েছিল।”

ওই একটি পরাজয়ের কারণেই ইংরেজরা ভারতে ২০০ বছর শাসন করেছিল বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। ২০১৪ সালে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। তারপরে দেশের অনেক রাজ্যের বিধানসভা নির্বাচনেও জিতেছে বিজেপি। এতপথ পেরিয়ে এসে কী তৃতীয় পাণিপথের যুদ্ধে মারাঠাদের মতো পরাজয়ের আশঙ্কা করছেন অমিত! ফের প্রধানমন্ত্রীর গদিএ নরেন্দ্র মোদীকে আসীন করতে সকল কর্মীদের কাছে পুর্ণ সহযোগিতা চেয়েছেন সভাপতি।

বিজেপিকে রুখতে বিরোধীরা মহাজোট করেছে। সেই মহাজোটকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, “শুধুমাত্র ক্ষমতার জন্য অবাই এক হয়েছে। ওই জোটের কোনও নেতা বা নীতি কিছুই নেই।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “বিজেপি চায় মজবুত সরকার। আর বিরোধীরা চায় অসহায়(মজবুর) সরকার।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension