আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের আরও ৮ বছরের সাজা

রূপসী বাংলা ডেস্ক:দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে আরও ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত করা এবং ২০১৬ সালের নির্বাচনে অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। খবর আল জাজিজার।

শুক্রবার সিউল সেন্ট্রাল কোর্ট এই রায় দেন।

২৪ বছরের সাজা মাথায় নিয়ে বর্তমানে কারাগারে আছেন পার্ক। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় গত এপ্রিলে তাকে ২৪ বছরের কারাদণ্ড দেন আদালত। এর সঙ্গে যুক্ত হল আরও ৮ বছর।

৬৬ বছর বয়সী পার্ক জিউন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

পার্ক জিউন-হাইকে দক্ষিণ কোরিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট যিনি গতবছর দুর্নীতি ও অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension