আন্তর্জাতিক

‘দরকার হলে অবশ্যই তালেবানের সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে’

দরকার হলে অবশ্যই তালেবানের সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার লন্ডনে সংবাদমাধ্যমে তিনি এ কথা বলেন।

বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। দরকার হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব। খবর রয়টার্সের

এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয়।

গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবান। সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা শান্তি চাই। পুরোনো শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নয় এবং শরিয়া আইন অনুযায়ী নারীদের অধিকারে সম্মান দেখানো হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension