
‘দর কষাকষিতে সেরা মোদীর ভারত’
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: ফের প্রশংসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার তাঁর প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে জানালেন, বাণিজ্যিক দর কষাকষিতে সেরা মোদীর ভারত৷

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ হয়েছে মধ্যবর্তী নির্বাচন৷ সেই নির্বাচন চলায় সময়মতো দীপাবলি পালিত হয়নি হোয়াইট হাউসে৷ স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিকদের নিয়ে দীপাবলি পালন করলেন ট্রাম্প৷ সেখানে নরেন্দ্র মোদীকে দরাজ সার্টিফিকেট দিলেন৷
We mourn for the lives lost and we pray for the victims of the California Wildfires. I want to thank the Firefighters and First Responders for their incredible courage in the face of grave danger…. pic.twitter.com/3YQYZR8OzS
— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018
হোয়াইট হাউসের রোজভেল্ট রুমে দীপাবলির প্রদীপ জ্বালানোর আগে ট্রাম্প বলেন, ‘‘ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর৷ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বন্ধুত্বের জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ৷’’

হোয়াইট হাউসে গত ১৪ বছর ধরে দীপাবলির উদযাপন হচ্ছে৷ ট্রাম্পের অবশ্য এটা দ্বিতীয় বছর৷ সেই অনুষ্ঠানে বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের দর কষাকষি নিয়ে মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প৷
তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে ভালো বাণিজ্যিক চুক্তি করার জন্য আমরা সবরকম চেষ্টা করি৷ কিন্তু ওরা খুব ভালো ব্যবসায়ী৷ তারা খুব ভালো দর কষাকষি করতে পারে৷ সেই কারণেই আমাদের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে চলছে৷’’

এদিনের দীপাবলির অনুষ্ঠানের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নভতেজ সিং সারনা, তাঁর স্ত্রী ড. অভিনা সারনা ও তাঁর বিশেষ সহায়ক প্রতীক মাথুর৷
Today, we gathered for Diwali, a holiday observed by Buddhists, Sikhs, and Jains throughout the United States & around the world. Hundreds of millions of people have gathered with family & friends to light the Diya and to mark the beginning of a New Year. https://t.co/epHogpTY1A pic.twitter.com/9LUwnhngWJ
— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018
তাঁদের উপস্থিতিতেই মোদীকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প৷ একই সঙ্গে তাঁর কন্যারও বন্ধু মোদী বলে জানান মার্কিন প্রেসিডেন্ট৷ প্রসঙ্গত, ইভাঙ্কা ভারত সফর করে গিয়েছেন৷ তাঁর সঙ্গে মার্কিন প্রশাসনের প্রায় দু’ডজন আধিকারিক ছিলেন৷
It was my great honor to host a celebration of Diwali, the Hindu Festival of Lights, in the Roosevelt Room at the @WhiteHouse this afternoon. Very, very special people! https://t.co/kQk7IvpSFo pic.twitter.com/tYlBABg4JF
— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018
ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন নভতেজ সিং সারনাও৷ তিনি বলেন, ‘‘ভারত-মার্কিন সম্পর্কের সেরা সময়ের দিকে এগিয়ে চলেছি৷ আগের থেকে দু’দেশ এখন অনেক কাছাকাছি এসেছে৷’’



