ভারত

দিল্লির আদালতকক্ষে এলোপাথারি গুলি, নিহত ৪

দিল্লির আদালতকক্ষের মধ্যেই দুই বিরোধী শিবিরে চললো এলোপাথারি গুলি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উত্তর দিল্লির রোহিণীতে ঘটনা ঘটে। এতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েক জন বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা সূত্রে। খবর: আনন্দবাজার পত্রিকার

এ ঘটনায় দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে। এ সময় বেশ কিছু সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল বলে জানা গেছে। এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। সেখানে কর্মরত এক মহিলা আইনজীবীও আহত হয়েছেন।

কুখ্যাত সন্ত্রাসী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এমন এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তাঁর বিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরেই আদালত চত্বরে ঢুকে ছিল বলে জানিয়েছে পুলিশ।

গোগীর উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের দুষ্কৃতীরা জড়িত বলে সন্দেহ পুলিশের। দুষ্কৃতীদের গুলি চালনার মধ্যেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। সেই গুলিতে দুষ্কৃতী দলের দু’জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, ‘‘আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।’’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension