আন্তর্জাতিক

দুই ভাগে বিক্রি হবে সিলিকন ভ্যালি ব্যাংক

আনুষ্ঠানিকভাবে কোনো ক্রেতাই যুক্তরাষ্ট্রের আমানতসংকটে ধসে পড়ে বন্ধ হওয়া সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কিনতে কেউ রাজি নন বলে জানা গেছে। একক ক্রেতা না পাওয়ায় এবার এসভিবিকে দুটি ইউনিটে ভাগে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

আগামী কয়েকদিনের ভেতর পৃথক নিলামের জন্য ব্যাংকটির ঐতিহ্যবাহী আমানত ইউনিট ও ব্যক্তিগত ব্যাংকিং-ইউনিট দুটি আলাদা করে ফেলা হবে। খবর রয়টার্সের

সাময়িকভাবে ব্যাংকটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) দায়িত্বে রয়েছে। তারাই সোমবার এসভিবিকে দুটি ইউনিটে ভাগ করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আমানতে ধস নামার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) সম্প্রতি বন্ধ হয়ে যায়। তখন সাময়িকভাবে ব্যাংকটির দায়িত্ব নেয় এফডিআইসি।

এরপর থেকে ব্যাংকটি বিক্রির জন্য ক্রেতা খুঁজছে সংস্থাটি। নতুন করে দুটি ইউনিটে আলাদা করার পর এফডিআইসি আগামীকাল ২২ মার্চ সিলিকন ভ্যালি প্রাইভেট ইউনিটের জন্য নিলাম ডাকবে।

এসভিবির রিটেইল কার্যক্রম এই ইউনিটের মাধ্যমে পরিচালিত হয়। আর অন্য ইউনিটের জন্য ২৪ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে। ব্যাংক ও ব্যাংকবহির্ভূত যেকোনো আর্থিক প্রতিষ্ঠান নিলামে অংশ নিতে পারবে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের ব্যর্থ ব্যাংকগুলোর অন্যতম ক্রেতাপ্রতিষ্ঠান ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ইনকরপোরেটেড পুরো সিলিকন ভ্যালি ব্যাংকটি কিনে নেওয়ার জন্য একটি বিড (নিলাম প্রস্তাব) জমা দিয়েছে। এখন যদি ভাগ ভাগ করে এসভিবি বিক্রি হয়, তাহলেও ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ওই নিলামে অংশ নিতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension