প্রধান খবরবাংলাদেশ

দেশকে এগিয়ে নিতে সবার দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

রূপসী বাংলা নিউজ ডেস্ক: পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে সবার দোয়া চেয়েছেন। বৃহস্পতিবার গণভবনে বিচারপতি, কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত ইফতারে তিনি এ সহযোগিতা চান।

ইফতারে সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী সাধারণত ইফতারে মাহফিলে উপস্থিত সবার সঙ্গে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। কিন্তু চোখের চিকিৎসার কারণে তিনি সবার কাছে যেতে না পারায় তাঁদের উদ্দেশে কথা বলেন।

দেশের উন্নয়ন অগ্রগতির জন্য দোয়া কামনা করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন বাংলাদেশের উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সব সদস্য, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদসহ দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension