বাংলাদেশ

মোদিকে বিএনপির অভিনন্দন

রূপসী বাংলা নিউজ ডেস্ক: ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, জনগণের ভোটে নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন—এজন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে ভারতের জনগণের গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটাকে সম্মান জানাই।

এছাড়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ভারতের সাধারণ নির্বাচনে জয়ের জন্য আমরা নরেন্দ্র মোদি ও বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, ভারতীয়রা ভাগ্যবান কারণ তাদের কার্যকর গণতন্ত্র রয়েছে, সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়। যা আমাদের বাংলাদেশে অনুপস্থিত।

তিনি আরও বলেন, ভারতের জন্য বাংলাদেশ ও বিএনপি সবসময় বন্ধু ছিল। শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য আমাদের প্রতিবেশীকে সহযোগিতা করবো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension