আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

দেশে দেশে নিষিদ্ধ বোয়িং ৭৩৭ ম্যাক্স

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানগুলো তাদের আকাশসীমায় নিষিদ্ধ করেছে। বুধবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও (বেবিচক) এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

ইথিওপিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৫৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে নির্মিত এ বিমানটি নিষিদ্ধ করার হিড়িক পড়ে গেছে।

অনেক বিমান কোম্পানি ম্যাক্স ৮ বিমানগুলো ভূমিতে নামিয়ে রেখেছে। তবে অনেক কোম্পানি ওই দুর্ঘটনা সম্পর্কে বোয়িংয়ের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। তারা ওই দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এই মডেলের বিমানগুলো উড্ডয়ন অব্যহত রেখেছে।

৭৩৭ ম্যাক্স বিমানগুলো নিষিদ্ধকারী দেশগুলো হচ্ছে: নিউজিল্যান্ড,সংযুক্ত আরব আমিরাত,কুয়েত, অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল দেশ, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নামিবিয়া, ওমান ও সিঙ্গাপুর।

৭৩৭ ম্যাক্স বিমান ভূমিতে নামিয়ে রাখা বিমান সংস্থাগুলো হলো: ফ্লাইদুবাই,অ্যারোলাইনাস আর্জেন্টিনাস,অ্যারোমেক্সিকো,সেইমান এয়ারওয়েস কোমেইর,ইস্টোর জেট,ইথিউপিয়ান এয়ারলাইন্স, গোল এয়ারলাইন্স আইসল্যান্ডাইর,এলওটি, এমআইএটি মঙ্গোলিয়ান এয়ারলাইন্স, নরোওয়েজিয়ান এয়ার শাটল,স্মার্টউইংস ও টার্কিশ এয়ারলাইন্স।

বোয়িংয়ের সফল ৭৩৭ বিমানের সর্বশেষ মডেলটি হচ্ছে ম্যাক্স (৭, ৮,৯ এবং ১০)।

বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৩৭০টি ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমান উড়ছে এবং আরো প্রায় ৫ হাজার বিমানের নির্মাণ আদেশ দেয়া হয়েছে।

রবিবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ৭৩৭ ম্যাক্স ৮ মডেল। বোয়িংয়ের কাছ থেকে এরকম ৩০টি বিমান কেনার চুক্তি করেছে ইথিওপিয়ার এই বিমান সংস্থা।

গত বছর অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের যে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছিল সেটিও ছিল ৭৩৭ ম্যাক্স। পাঁচ মাসের মধ্যে এই মডেলের আরো একটি বিমান বিধ্বস্ত হওয়ায় বিশ্বজুড়ে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ অবশ্য বলছে, বোয়িংয়ের এই মডেল নিরাপদ নয়, এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি।

সূত্র: বাসস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension