আন্তর্জাতিকপ্রধান খবর

ব্রাজিলে স্কুলে দুই কিশোরের গুলি, নিহত ৮

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাও পাওলো রাজ্যের একটি স্কুলে গুলি চালিয়েছে দুই কিশোর। এতে পাঁচ শিশু শিক্ষার্থীসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে মারা গেছে দুই কিশোরও।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে রাজ্যের সুজানো এলাকার প্রফেসর রাউল ব্রাসিল পাবলিক বিদ্যালয়ে এই গুলিবর্ষণ হয় বলে জানায় ব্রাজিলের গণমাধ্যম।

পুলিশ জানায়, দুই ‘সশস্ত্র ও হুডি পরা কিশোর’ এই হামলা চালায়। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বন্দুকধারীরাও মারা যায়। হামলাকারীরাও স্কুল শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সাও পাওলো রাজ্যের গভর্নর জোয়াও ডোরিয়া টুইট করেছেন যে, ‘হত্যাকারীদের হত্যা করা হয়েছে।’

ব্রাজিলের মিডিয়ার ভাষ্য অনুযায়ী স্কুলে এমন গোলাগুলির ঘটনা দেশটিতে বিরল। তবে কী কারণে কিশোররা এই গুলি চালিয়েছে তা এখনো জানা যায়নি। প্রায় আট বছর আগে ২০১১ সালে রিও ডি জেনেরির একটি স্কুলে গুলিবর্ষণ হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension