প্রধান খবরভারত

ধর্মের নামে ভোট চাইছেন মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শেষ দফার ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই কেদারনাথে ছুটে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে মন্দির দর্শন করে দুপুর থেকেই ধ্যানে বসেছেন তিনি। জানা গিয়েছে, রবিবার অর্থাৎ শেষ দফার ভোটের দিন সকালে ধ্যান ভাঙবে তাঁর।

গেরুয়া বসন পরে কেদারের গুহায় ধ্যানে বসেছেন তিনি। তাঁর সেই ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। বিজেপি তাদের ট্যুইটার হ্যান্ডেলে ইতিমধ্যে পোস্ট করেছে সেই ছবি। কোনও ছবিতে ধ্যানে মগ্ন মোদী। আবার কোনোটাতে জোড় হাতে প্রার্থনা করছেন।

মোদীর সেই ছবি দেখে ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে, মোদী কি গুহার ভিতর ক্যামেরাম্যান নিয়ে গিয়েছিলেন?

এই প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য, মোদীর এই ছবি আসলে ধর্মের নামে ভোট চাওয়ার সামিল। তিনি ট্যুইট করে জানিয়েছেন, কেদারনাথে এইভাবে গিয়ে মডেল কোড অফ কনডাক্ট ভেঙেছেন মোদী। নির্বাচন কমিশনের উচিৎ উপযুক্ত ব্যবস্থা নেওয়া।

তিনি লিখেছেন, ‘ধর্ম প্রত্যেকের নিজস্ব বিশ্বাস। নির্বাচন কমিশন বলেই দিয়েছে যে ধর্মের নামে ভোট চাওয়া যায় না।’ তাঁর দাবি, টিভি চ্যানেলে মোদীর কেদারনাথ দর্শন দেখিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে। ভোটের আগে প্রচার বন্ধ হয়ে গিয়েছে বিধি মেনে। তাই এরকম সময়ে এই ধরনের ছবি প্রচার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

শনিবার দু’দিনের সফরে উত্তরাখণ্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী৷ এদিন পাহাড়ি পোশাক পড়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেন৷ প্রায় আধ ঘণ্টা মত প্রধানমন্ত্রী ছিলেন সেখানে৷ পুজো দেন, ধ্যান করেন৷ রবিবার সকাল পর্যন্ত ধ্যান করবেন তিনি।

রবিবার তিনি যাবেন বদ্রীনাথে৷ ওই দিনই আবার রয়েছে সপ্তম দফার ভোট৷ এই অবস্থায় কমিশনের নির্দেশ পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর দফতরে৷ মোদী যেন ভোটের দিন আদর্শ আচরণবিধির কথা মাথায় রাখেন তা নিয়ে সজাগ করে দেওয়া হয়েছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension