প্রধান খবরবাংলাদেশরাজনীতি

‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ১১ রাজনৈতিক দল নির্বাচন করবে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ বুধবার ০৫ ডিসেম্বর বিএনপি নির্বাচন কমিশনকে এক চিঠিতে দ নিশ্চিত করে জানিয়েছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

এর আগে গত ১১ নভেম্বর আটটি দল এই প্রতীকে নির্বাচন করবে বলে বিএনপির পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছিল।

১১ দলের নাম উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের হাতে তুলে দেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

১১ রাজনৈতিক দলগুলো হল- বিএনপি, গণফোরাম, এলডিপি (অলি আহমেদ), জেএসডি (আব্দুর রব), বিজেপি (পার্থ), কৃষক শ্রমিক জনতা লীগ (কাদের সিদ্দিকী), খেলাফত মজলিস, জাগপা, কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তি উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension