
আঞ্চলিক
নওগাঁয় কনস্টেবল নিয়োগের টাকা লেনদেন সময় আটক ১
এম এ রাজ্জাক, নওগাঁ থেকে : বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের প্রথম দিনের বাছাই পরীক্ষা চলাকালে নওগাঁ পুলিশ লাইন্সের সামনে থেকে অবৈধভাবে টাকা লেনদেন করার সময় একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
আটক মো. হাসান (৪৮) পত্নীতলা উপজেলার গগণপুর গ্রামের মৃত. বারিক মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে অবৈধভাবে টাকা লেনদেন কালে ৫০ হাজার টাকাসহ হাতেনাতে হাসানকে আটক হয়। তার অপর সহযোগি এবং ভিকটিম (টাকা প্রদানকারী) সু-কৌশলে লোকজনের ভিড়ের মধ্যে পালিয়ে যায়।
ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) কে এম শামসুদ্দিন বলেন, অবৈধভাবে টাকা লেনদেনের সময় টাকাসহ হাসান কে আটক করা হয়। এ বিষয়ে প্রতারক হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



