আঞ্চলিক

নওগাঁর মান্দায় কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী বর্ধিত সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউপিতে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

সোমবার বিকালে সাড়ে ৪ টার সময় উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ধিত সভা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড.নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী, সাবেক আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বেগ বাচ্চু, মান্দা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক কাজল দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছেফাতুল্যা খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ, নারী নেত্রী বেনুয়ারা খাতুনসহ দলীয় নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension