আঞ্চলিক

নওগাঁর মান্দায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৩১বার তোপধ্বনি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

এ কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়ছার হাবীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ। শেষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অন্যদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করে দলটি। পরে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মহান স্বাধীনতা দিবস পালন করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension