
নওগাঁর মান্দায় শিক্ষার্থীর উদাসীনতায় অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চকউলী বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে ছাত্র আব্দুল বারির উদাসীনতায় চরম বিপাকে পড়েছেন অধ্যক্ষ নজরুল ইসলামসহ কতিপয় শিক্ষকেরা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানা যায় আব্দুল বারী ওই প্রতিষ্ঠানের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের অনিয়মিতো ছাত্র ছিলো। শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডে আব্দুল বারীর পিতামাতার নাম ভুল করেন ওই শিক্ষার্থী আব্দুল বারি। ওই ভুল নাম দিয়ে ( ২০১৭) সালের (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করান তিনি । রেজিস্ট্রেশন কার্ডে পিতা-মাতার ভুল নাম নিয়ে ৪.০৯ পয়েন্ট পেয়ে এসএসসি পাস করেন বারী। পরবর্তীতে আব্দুল বারি দেশের বাইরে যাবার সময় অধ্যক্ষ নজরুল ইসলাম ও অফিস সহকারী বাদেশ আলী কাছে যান আব্দুল বারির পরিবারের লোকজন নাম সংশোধনের জন্য।
অধ্যক্ষের পরামর্শে অফিস সহকারী বাদেশ আলী রাজশাহী শ শিক্ষা বোর্ডের নাম সংশোধন জন্য আবেদন করেন, আবেদনের পরিপ্রেক্ষিতে নাম সংশোধন হয়, কিন্তুু আব্দুল বারি দেশের বাইরে থাকার কারনে ঐ ছাত্রের (সংশোধিত কাগজ ও তার সার্টিফিকেট কাউকে দিবেনা বলে শিক্ষা বোর্ড ) এখন বিপাকে পড়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
আব্দুল বারীর ভুল সংশোধনী ও কাগজ পত্র সার্টিফিকেট পাবার জন্য তার বাবা শাহাজাহান আলী, ০৩/০৪/২২ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জানিয়েছেন, তাই বিপাকে পড়েছে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সহ অধ্যক্ষ।
ভুক্তভোগী অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, আব্দুল বারি দেশের বাইরে থাকার কারনে শিক্ষা বোড ঐ ছাত্র ছাড়া কাউকে সংশোধিত কাগজ পত্র দেবেনা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি সেটা তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কে বলা হয়েছে।



