
নওগাঁর রাণীনগরে ভোটের মাঠে ৪০২ প্রার্থী
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে ভোটের জন্য মাঠে নেমেছেন চেয়ারম্যান পদে ৪৮ জনসহ মোট ৪০২ জন প্রার্থী।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগ্রাম ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী সুবাস চন্দ্র (নৌকা), জাতীয় পার্টির আয়েত আলী (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আব্দুল ওয়াহেদ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব চাঁন (ঘোড়া), গোলাম মোস্তাফিজুর (মোটর সাইকেল) ও আহম্মেদ মহিউল চৌধুরী (আনারস) প্রতীক পেয়েছেন। একডালা ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলী (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আতাউর রহমান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. রুহুল আমিন (মোটর সাইকেল), আজিজুর রহমান (আনারস) ও মজিবর রহমান (টেবিল ফ্যান) প্রতীক পেয়েছেন। পারইল ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী নুরে আলম সিদ্দিকী দুলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান (মোটর সাইকেল), জাহিদুর রহমান (ঘোড়া), সুজিত চন্দ্র সাহা (অটোরিকশা), আমিনুল হক (চশমা) ও গৌতম কুমার (আনারস) প্রতীক পেয়েছেন। বড়গাছা ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন মাস্টার (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির মাহাবুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোহসিন মল্লিক (মোটর সাইকেল) ও রাজু প্রামানিক (আনারস) প্রতীক পেয়েছেন। খট্রেম্বর ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী চন্দনা সারমিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফরহাদ মন্ডল (মোটর সাইকেল) ও নজমুল হক (আনারস) প্রতীক পেয়েছেন। কাশিমপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আব্দুল আজিজ শেখ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুর (অটোরিকশা), মকলেছুর রহমান বাবু (আনারস), শেখ শাহিনুর ইসলাম (ঘোড়া), বেদারুল ইসলাম (চশমা) ও আব্দুল মান্নান (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন। গোনা ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির সেলিম আক্তার টিটু (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির আব্দুল মালেক (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা (ঘোড়া), হাসান আলী (অটোরিকশা), মশিউর আলম (টেলিফোন), আব্দুল কুদ্দুছ শেখ (মোটর সাইকেল), দেলোয়ার হোসেন (রজনী গন্ধা), জিয়াউর রহমান (আনারস) ও আবু শায়েম (টেলিফোন) প্রতীক পেয়েছেন। মিরাট ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ পার্টির জাহাঙ্গীর আলম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম (মোটর সাইকেল), মোফাজ্জল হোসেন (চশমা), ফখরুল হাসান (ঘোড়া), ইয়াকুব আলী (অটোরিকশা) ও ছামছুর রহমান (আনারস) প্রতীক পেয়েছেন। এছাড়া ৮টি ইউনিয়নে সংরক্ষিত আসনে ৮৮ জন ও সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।
নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ৮টি ইউনিয়নের মধ্যে শুধু কাশিমপুর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



