আঞ্চলিক

নওগাঁয় অষ্টাদশ নাট্য উৎসব উদযাপন

নওগাঁ প্রতিনিধি: ‘সম্প্রীতির চেতনা মুছে যেতে দেব না’— এই প্রতিপাধ্যকে সামনে রেখে আজ নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হলো অষ্টাদশ মানবাধিকার নাট্য উৎসব-২০২১।

উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) এর নওগাঁ জেলা শাখা নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে একটি সূচনা যাত্রা বের করা হয়। সূচনা যাত্রাটি শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন ডানা পার্ক ও নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সেক্রেটারি এম.মাসুদ রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে মানাপ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে গুনীজন সম্মাননা প্রদান করা হয় মানাপ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো. আলতাফুল হক চৌধুরী আরবকে। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবীর উদ্দিন, আপস নওগাঁর নির্বাহী পরিচালক সহিদুল ইসলাম, মানাপের নওগাঁ জেলা শাখার উপদেষ্টা মনবতাবাদী চন্দন কুমার দেব প্রমুখ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension