যুক্তরাষ্ট্র

নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সৈনিকদের দেশে ফেরানোর ঘোষণা

আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জোর ইঙ্গিত দিয়েছেন নবনিযুক্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুলারকে সোমবার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেন।

সেনাবাহিনীকে দেওয়া প্রথম বার্তায় মুলার বলেন, ‘সমস্ত যুদ্ধের অবসান ঘটাতে হবে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার ১৯ বছর পরেও আমেরিকা আল-কায়েদাকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই গ্রুপটি পরাজিত হওয়ার পথে।’

প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে পোস্ট করা এই বার্তায় মিলার বলেন, ‘অনেকে যুদ্ধে ক্লান্ত, আমিও তাদের একজন।’

তিনি বলেন, ‘যুদ্ধ শেষ করার জন্য আপস ও অংশীদার প্রয়োজন। আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি; আমরা আমাদের সব দিয়েছি, এখন ঘরে ফিরে আসার সময়।’

মার্ক এসপারকে বরখাস্ত করার পর ট্রাম্প বিশেষ বাহিনীর সাবেক কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম বিশেষজ্ঞ মিলারকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা দেন।

গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত ডোনাল্ড ট্রাম্প চার বছর আগে ক্ষমতায় আসার পরেই আফগানিস্তান ও ইরাক থেকে সেনা প্রত্যাহারের কথা বলে আসছেন।

আগামী ২০ জানুয়ারি বাইডেন ক্ষমতা গ্রহণের আগে ৬৭ দিনে ট্রাম্প যে কোনো পদক্ষেপ নিতে পারবেন।

মার্ক এসপার গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে দুই-তৃতীয়াংশ মার্কিন সেনা সরিয়ে এনেছেন।

তবে কাবুল সরকারের সঙ্গে তালেবানদের আলোচনা চলাকালে সহিংসতা হ্রাসের প্রতিশ্রুতি বাস্তবায়নের আগ পর্যন্ত সেখানে ৪ হাজার ৫০০ সেনা মোতায়েন থাকছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension