প্রবাস

নাইজেরিয়ায় ১৫তম আবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

রোববার আবুজায় বাংলাদেশ হাইকমিশন জানায়, ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলা মেলায় রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের দিয়ে সাজানো হয় বাংলাদেশের স্টল।

এর মধ্যে ঔষধ, সিরামিক পণ্য, পাট ও চামড়াজাত পণ্য, তৈরি ও নীট পোশাক, হস্তশিল্প, চা, বৈদ্যুতিক ও ইলেকট্রিক দ্রব্য এবং কৃষিজাত পণ্য ছিল উল্লেখ যোগ্য।

স্টলে মিশনের নিজস্ব সংগ্রহ ছাড়াও ওয়াল্টন গ্রুপ, মন্নু সিরামিকস, এসিআই, এ্যাপোলো ফ্যাশন্স কর্তৃক উপহার স্বরূপ প্রদত্ত রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।

পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা বিষয়ে প্রকাশনা এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ওপর ব্যানার ও পোস্টার দিয়ে স্টল সাজানো হয়।

প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন কর্মকান্ড এবং বিনিয়োগ সুবিধা।

মেলায় দর্শনার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সম্ভাবনাময় আমদানিকারকদের ছিল উপচে পড়া ভীড়।

মিশনের আগ্রহে মেলার সাইড লাইন বৈঠকে কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশের পাশাপশি বাংলাদেশের পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন।

মেলার শেষ দিনে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মনের কাছে একটি সার্টিফিকেট হস্তান্তর করেন আবুজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক আডেটোকুনবো কাইওডে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension