প্রধান খবরবাংলাদেশ

নাতি-নাতনিদের সঙ্গে অন্যরকম প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:হাজারও ব্যস্ততার মাঝেও হাতে কিছুটা সময় পেয়েই নাতি-নাতনিদের একান্ত সময় দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিসিয়াল ফটোগ্রাফার সুমন দাস তার ফেসবুকে দুটি ছবি শেয়ার করে লেখেন, ‘আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তাঁর নাতিনদের সাথে।’

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন লিখেছেন, ‘বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা।’

এ ছবিই যেন প্রমাণ করে দেশ সেবার দায়িত্ব পালনের পাশাপাশি নিজ ঘরেও কতটা সহজে অতি সাধারণ হয়ে উঠতে পারেন তিনি।

ওই ছবি দুটির একটিতে দেখা যায়,  প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের মাঠে প্রধানমন্ত্রীকে তাঁর নাতনিরা টানাটানি করছে। আরেকটিতে দেখা যায় প্রধানমন্ত্রী একটি গাছের বেদিতে বসে তাঁর নাতনির চুলে হাত বুলাচ্ছেন।

পোস্ট করার পরপরই ছবি দুটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রশংসাসূচক বাক্য লিখে ছবি দুটি শেয়ার করতে থাকেন অনেকেই।

এর আগে ২০১৩ সালের জুলাই মাসের শেষ দিকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য রান্না ঘরে ঢুকে রান্না করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলের জন্মদিন উপলক্ষে করা প্রধানমন্ত্রীর ওই রান্নার ছবিও তখন ভাইরাল হয় ফেসবুকে। bd-journal

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension