আঞ্চলিকবাংলাদেশ

নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নারী ইউপি সদস্যকে গুলি

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিলুফা বেগম নামে এক মহিলা ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ নিলুফা গোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ৮ নং ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে শহরের সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।

নিলুফা বেগমের বড় ভাই রহিম মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে স্থানীয় কাঠপট্টি এলাকার জলিল মাতবরের ছেলে রানার সঙ্গে দ্বন্ধ চলে আসছিল নিলুফার পরিবারের। মঙ্গলবার সকালে নিলুফার বাড়িতে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে নিলুফা বিবাদ থামাতে গেলে তার পায়ে গুলি করা হয়।

যদিও যিনি গুলি করেছেন, তার নাম ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, পুরান সৈয়দপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর দু’পক্ষই একে অপরের আত্মীয়। একপক্ষ থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension