আঞ্চলিকবাংলাদেশ

নাশকতার পরিকল্পনা, জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

নীলফামারীতে নাশকতার গোপন বৈঠক থেকে জামায়াতের উপজেলা নায়েবে আমিরসহ ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সদর থানা পরিদর্শক আব্দুর রউপ এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে এসে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদে একত্রিত হন জামায়াতের ২১ নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৈঠক থেকে ১৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় দুজন পালিয়ে যান। গ্রেপ্তারদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৫৪), গোড়গ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাঝাপাড়া গ্রামের মন্তেজ আলীর ছেলে হুমায়ুন কবির (৩২), সেক্রেটারি কীর্ত্তনীয়াপাড়া নগরবন গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রশিদুল দেওয়ান রয়েছেন। অন্যরা দলটির সদস্য ও সমর্থক।

পুলিশ কর্মকর্তা রউপ জানান, আটকের সময় তাদের থেকে ৮টি মোটরসাইকেল, ৪টি বাইসাইকেল, ১২টি মোবাইল, জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রসিদসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুক্তারুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে সদর থানার এসআই সাহারুল ইসলাম একটি নিয়মিত মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension