
নিউইয়র্কে ওবায়দুল কাদের এমপির আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিল
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়েদুল কাদেরের সুস্থ্যতা কামনা করে
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে নিউইয়র্কে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে। গতকাল স্থানীয় সময় ৪ মার্চ সোমবার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে আয়োজিত মিলাদ মাহফিলে মিলাদ ও মোনাজাত পুরচালনা করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী।
এর আগে এর আগে দলীয় অন্যতম শীর্ষ নেতার সুস্থ্যতা কামনা করে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফার্মাসিস্ট আকতার হোসেন। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়েদুল কাদেরের সুস্থ্যতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাথেন সহ সভাপতি বসারত আলী, মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, লুৎফর করিম, উপদেষ্ঠা ডা. মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ প্রমূখ। মিলাদ মাহফিলে আরও যোগ দেন সরাফ সরকার, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডা. বাতেন, সামশুল আবদীন, শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, আর আমিন, গণেশ কীর্তনিয়া, সাইকুল ইসলাম। আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা যোগ দিয়ে প্রিয় নেতার সুস্থ্যতা কামনায় মহান আল্লাহ তা‘আলার কাছে মোনাজাত করেন।



