প্রবাস

নিউইয়র্কে বাংলা ব্লকেড ইউএসএ’র আনন্দ মিছিল

জলি আহমেদ: বাংলাদেশে আওয়ামীলীগ নিষিদ্ধের খুশিতে নিউইয়র্কে বাংলা ব্লকেড ব্যানারে মিছিল করেছে প্রবাসীরা। রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এমন দৃশ্য দেখা যায়।

রাজধানী ঢাকায় আন্দোলনের মুখে আওয়ামীলীগ নিষিদ্ধের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সড়কে নেমে আসেন নিউইয়র্কের বিএনপি নেতাকর্মীরা। মিছিলের শ্লোগানে মুখরিত হয় চারপাশ। এসময় জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের বিতর্কিত কর্মকাণ্ড ও গত ষোল বছরের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কথা বলেন নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, আবদুল লতিফ সম্রাট কেন্দ্রিয় নিবাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র বি এন পি এবং প্রধান পৃষ্ঠোপোষক বাংলা ব্লকেড ইউএসএ ,গিয়াস আহমেদ কেন্দ্রীয় কমিটির সদস্য যুক্তরাষ্ট্র বি এন পি এবং প্রধান সম্পাদক বাংলা ব্লকেড ইউএসএ, জমিম ভুইঞা কোষা অধক্ষ্য যুক্তরাষ্ট্র বি এন পি এবং কনভেনর বাংলা ব্লকেড ইউএসএ, জিল্লুর রহমান সাবেক সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র বি এন পি এবং প্রধান সমন্নয়ক বাংলা ব্লকেড ইউএসএ,মোস্তফা কামাল পাশা বাবুল সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক যুক্তরাষ্ট্র বি এন পি এবং উপদেষ্টা বাংলা ব্লকেড ইউএসএ,রিয়াজ মাহমুদ মেম্বার সেক্রেটারী যুক্তরাষ্ট্র বি এন পি এবং বাংলা ব্লকেড ইউএসএ।
আরো উপস্থিত ছিলেন আব্দুর সবুর ,গিয়াস উদ্দিন ,মোশারফ হোসেন সবুজ,ইবাদ চৌধুরী, জাহাঙ্গীর হাসান,খলকুর রহমান খলকু,আবু সাইদ,আনোয়ার হোসেন পলাশ, জিয়াউর রহমান মিলন, আল মামুন সবুজ সহ আরো অনেকে ।

ডাইভারসিটি প্লাজার সামনের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জমায়েতে পরিবেশন করা হয় দেশাত্মবোধক সংগীত। উচ্ছ্বাস প্রকাশ করেন বিএনপি’র নিউইয়র্ক শাখার নেতাকর্মীরা।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension