প্রবাস

নিউইয়র্কে আন্তর্জাতিক ফুড ফেস্টিভালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর অংশগ্রহণ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:সোসাইটি ফর ফরেন কনসালস নিউইয়র্ক কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুড ফেস্টিভালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অংশগ্রহণ করে। ২৬ জুন ২০১৯ পোল্যান্ড কনস্যুলেট জেনারেল এর অডিটরিয়ামে আয়োজিত উৎসবে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, কনস্যুলেটের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মার্কিন এবং বিদেশী অতিথির সমাগম ঘটে।

বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জিত স্টলের মূল আকর্ষণ ছিল “মোরগ পোলাও”। স্টলে প্রচুর বিদেশী অতিথির সমাগম ঘটে এবং সকলেই বাংলাদেশী খাবারের উচ্ছসিত প্রশংসা করেন। ফেস্টিভ্যালে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা, কাউন্সেলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন এবং প্রথম সচিব জনাব মোঃ শামীম হোমেন অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

খাবারের স্টল ছাড়াও নিউইয়র্কস্থ বাংলাদেশীদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ”বিপা’র” শিল্পীদের চমৎকার ও অনবদ্য পরিবেশনা বিদেশী দর্শকদের অভিভূত করে। শিল্পীরা বাংলাদেশের দেশাত্মবোধক রবীন্দ্র সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন যা স্ব স্ব দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রঙ্গীন পতাকা এবং বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের পোষাক পরিচ্ছদ একটি আন্তর্জাতিক আবহের সৃষ্টি করে।

ফেস্টিভালে কনস্যুলেট জেনারেল এর অংশগ্রহণ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বৃহত্তর পরিসরে মার্কিন ও বিদেশী দর্শকদের মধ্যে অধিকতর ধারনা সৃষ্টিতে সক্ষম হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও মূলধারার মিডিয়া উপস্থিত ছিলেন।

উলে−খ্য, ১৯২৫ সালে প্রতিষ্ঠিত সোসাইটি ফর ফরেন কনসালস নিউইয়র্ক ভিত্তিক কনস্যুলেট, কনস্যুলেট জেনারেল এবং অনারারি কনস্যুলেটগুলোর সমন্বয়ে গঠিত বিশ্বের বৃহত্তম কনস্যুলার কোর।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension