প্রধান খবরপ্রবাস

নিউইয়র্কে নাইট ক্লাবের সামনে বিএনপি নেতার ছেলেকে হত্যা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে জ্যামাইকা শহরের ১৩০ স্ট্রিট রিচমন্ড হিলের একটি নাইট ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ উদ্দিন (২৭) বিএনপির অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বাবর উদ্দিনের ছেলে। বাংলাদেশে তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে। হাসপাতালে চিকিৎসাধীন আহত একজনের বাড়ি সিলেট এবং অপরজন কৃষ্ণাঙ্গ বলে জানা গেছে।

জানা যায়, স্ট্রিট রিচমন্ড হিলের একটি নাইট ক্লাবের সামনে দুই দল যুবক তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনজন আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় জামাইকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শাহেদ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, নাইট ক্লাবের সামনে দুই পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলিবিদ্ধ শাহেদকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার শাহেদের লাশ তার পরিবারের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাকে নিউ জার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন।

প্রসঙ্গত, শাহেদের বাবা বাবর উদ্দিন যুক্তরাষ্ট্রে একজন নির্মাণ ব্যবসায়ী। পাঁচ ভাইয়ের মধ্যে শাহেদ দ্বিতীয়। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সন্দ্বীপ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension