প্রবাস

বিপুল সংখক প্রবাসী বরিশাল বাসীদের উপস্থিতিতে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যান সমিতি ইউ এস এ ইনক ২০১৯ এর বনভোজন সম্পন্ন।

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ১৮ ই আগষ্ট ২০১৯, রবিবার, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যান সমিতি ইউ এস এ ইন্ক্ এর উদ্দ্যেগে মনমুগ্ধকর ছায়াঘেরা পরিবেশে, পাখির গান ও গুনজনে ভরা লং আইল্যাল্ড বেথপেইজ স্টেট পার্কে সহস্রাধিক প্রবাসীদের স্বতঃস্পুর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সংগঠনের বার্ষিক ২০১৯ বনভোজন। সকালেই সভাপতি , সাধারন সম্পাদক , আহবায়ক ,সদস্য সচিব , উপদেষ্টাবৃন্দ ও কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের ব্রডওয়ে এবং ৭৩ স্ট্রিট এর কর্নার থেকে সকাল ১০ টায় তিনটি বাস সহ প্রায় দুইশত প্রাইভেট গাড়ির বনভোজনের জন্য যাত্রা শুরু হয়। তিনটি বাসের নেতৃত্ব দেন আবু তালেব মাতুব্বর, রেজবুল কবির , মো: রুহুল আমিন এবং মোঃ রফিকুল ইসলাম।


পার্কে অতিথিদের অর্ভাথনা জানানোর জন্য ঊপস্তিত ছিলেন সহ সভাপতি এস ইসলাম মামুন, সাংস্কৃতিক সম্পাদক মামুন উর রসিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেইন লিটন ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ এফ খান চুন্নু।
অনুষ্টানের প্রধান অতিথি ডক্টর রুমানা সবুর, সভাপতি কাজী জামান, সাঃ সম্পাদক রুহুল আমিন নাসির, আহব্বায়ক মনজুর মোর্শেদ এবং সদস্য সচিব ফয়সাল আহমেদ এক গুচ্ছ বেলুন উড়িয়ে অনুষ্টানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন। উদ্ভোদনী অনুষ্টানে ডাক্তার রুমানা সবুর বলেন, নুতন প্রজন্মকে এই ধরণের অনুষ্টানে সম্পৃক্ত করা বেশি প্রয়োজন এবং বড়োদের মূলধারার সাথে কাজ করার পরামর্শ দেন যাতে আমাদের পরবর্তী প্রজন্ম মূল ধারার সাথে সহজেই খাপ খাওয়ায়ে নিতে পারে। অনুষ্ঠানের প্রতিটি স্থরে নিজ নিজ টিম সহ দায়িত্বে ছিলেন যথাক্রমে খেলা ধুলায় রুহুল আমিন, সদস্যদের রেজিস্ট্রেশনে কোষাধাক্ষ মাহাবুব আলম রুমেল ও শাহীন পারভীন, সাংস্কৃতিক পর্বে মামুন উর রশিদ, খাবারে উপদেষ্টা মোঃ শাহ আলম, রাফেল ড্র টিকেটের দায়িত্বে মোঃ ওমর ফারুক রিপন, বিশেষ অতিথিদের আপ্পায়নে সহ সভাপতি এস ইসলাম মামুন এবং কাজল মাহমুদ অনুষ্টানটি সঞ্চালনা করে সর্বক্ষণের জন্য মঞ্চটিকে প্রাণবন্ত করে রাখেন। সাংস্কৃতিক অনুষ্টানে শিল্পী তানভীর শাহীন ও নাভিন মঞ্চ মাতিয়ে রাখেন। খেলার মধ্যে আকর্ষণীয় ছিল দুই থেকে আড়াইশো মেয়েদের অংশগ্রহণে বালিশ খেলা প্রতিযোগিতা।


বনভোজনের সামগ্রিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি, সাঃ সম্পাদক, উপদেষ্টাবৃন্দ এবং কার্যকরী পরিষদের অনেক সদস্যবৃন্দ। ২০১৯ বনভোজন উপলক্ষে চন্দ্র মেলা নামে একটি সুন্দর ম্যাগাজিন এর প্রকাশনা বের করা হয়।
স্বতঃস্পুর্ত ভাবে প্রবাসী বরিশাল বাসীদের পদচারণায় পাৰ্কটি একটি ছোট্ট বরিশালে পরিণত হয়। খেলাধুলায় আকর্ষণীয় পুরস্কার এবং রাফেল ড্রতে স্বর্ণের হার, নিউ ইয়র্ক-ঢাকা রিটার্ন টিকেট সহ অনেক পুরস্কার। সবশেষে সংগঠনের সভাপতি কাজী জামান উপস্থিত সকলকে বনভোজনে উপস্থিত থেকে বনভোজনে সফলতা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension