প্রধান খবরযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ভাইরাস মুক্ত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি এখন ভাইরাস মুক্ত।
 
১৮ মার্চ স্থানীয় সময় বুধবার সকালে সংবাদ সম্মেলনে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
 
সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর এন্ড্রু কুওমো বলেন, নিউ ইয়র্কের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত নারী বাড়িতে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ভাইরাস মুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক আশার খবর।
 
তিনি বলেন, তিনি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে জানতেন ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে নিজেকে সবার চেয়ে পৃথকভাবে রাখতে হয়। এ জন্য তিনি নিজে সচেতনভাবে কোনও গণপরিবহন ব্যবহার না করে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিলেন তিনি।
 
৩৯ বছর বয়সী ওই নারী ফেব্রুয়ারিতে ইরান থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন। ♦
 
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension