প্রধান খবরপ্রবাস

নিউইয়র্কে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত শিল্পী সুবীর নন্দী: যতদিন বেঁচে থাকবেন গান গেয়ে যাবার প্রত্যয় ।

 রূপসী বাংলা প্রবাস ডেস্ক:কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে নিউইয়র্কে।স্থানীয় সময় ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এ উপলক্ষে হাজির ছিলেন সকল শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশীরা। পন্ডিত কিষাণ মহারাজ তাল-তরঙ্গ ইনস্টিটিউটের আয়োজনে এই সংবর্ধনা সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী গোপন সাহা। অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ইনস্টিটিউটের ১৫ জন ক্ষুদে শিক্ষার্থীদের সম্মিলিত তবল পরিবেশনার মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।

এ ছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান,সেক্টর কমান্ডার ফোরাম যুুক্তরাস্ট্রের সভাপতি রাশেদ আহম্মেদ, শাহনেওয়াজ, নার্গিস আহমেদ, জাকারিয়া চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্টজনেরা এতে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । অনুষ্ঠানের শুরুতে শিল্পী সুবীর নন্দীকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। তার হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। এসময় সুবীর নন্দী নিউইয়র্ক প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যতদিন বেঁচে থাকবেন ভক্তদের গান শুনিয়ে যেতে চান তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে শোনান শিল্পী সুবীর নন্দী। । পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রধান বিশিষ্ট তবলা শিল্পী তপন মদক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension