
প্রধান খবরভারত
৮৫৫ পুলিশ অফিসারের হাতে সাহসিকতার পুরস্কার তুলে দিলেন কোবিন্দ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সাহসিকতার পুরস্কার পেলেন ৮৫৫ পুলিশ অফিসার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এই সমস্ত সাহসী পুলিশ অফিসাররা পুরস্কার নেন। আজ শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁদের সম্মানিত করা হয়।
এ বার সাহসিকতা প্রদর্শনে পুলিশ পদক পেয়েছেন ১৪৬ জন অফিসার। রাষ্ট্রপতি পুলিশ পদকে সম্মানিত করা হয়েছে আরও তিন অফিসারকে। সর্বোচ্চ সাহসিকতার জন্য কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের ৪১ অফিসারকে এই সম্মান দেওয়া হয়। এ ছাড়া ওডিশা পুলিশের ২৬ জন সম্মানিত হয়েছেন।



