প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস পালিত

যথাযথ মর্যাদায় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অফিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী শোনেন।

কনসাল জেনারেলের সভাপতিত্বে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের আলোকে আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সকল সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে নিহতদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত ও দোয়া করা হয়।

সন্ধ্যায় কনস্যুলেটের মিলনায়তনে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রতিমন্ত্রী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভূতপূর্ব সাফল্যের তথ্য তুলে ধরেন।

কনসাল জেনারেল তার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও সুদৃঢ় করার বিষয়ে প্রত্যয় জানান।

উল্লেখ্য, উক্ত অভ্যর্থনা অনুষ্ঠানে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ পদকপ্রাপ্ত ড. ডেভিড নেলিন, ডেভিড উইসব্রোড, সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলি উইমেন ক্যাটেলিনা ক্রুজ, অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমারসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেলগণ, কূটনীতিকগণ, স্বাগতিক দেশের কর্মকর্তাগণসহ প্রবাসী মুক্তিযোদ্ধাসহ দুইশতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension