
নিউইয়র্কে সুনামগঞ্জ জেলাবাসীর আয়োজনে মতবিনিময় সভায় নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহব্বান।
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্র সুনামগঞ্জ জেলাবাসীর আয়োজনে সুনামগঞ্জের কৃতি দুই জননেতা খায়রুল হুদা চপল ও বাবু প্রদীপ রায়ের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে । স্থানীয় সময় ৫মার্চ মঙ্গলবার জ্যাকসন হাইটসের ৩৫ এভিনিউ ও ৭২ স্ট্রিটের তিতাস রেস্টুরেন্ট মিলনায়তনে এ উপলক্ষে হাজির ছিলেন প্রবাসী সুনামগঞ্জবাসীসহ কমিউনিটির নানা শ্রেনী পেশার নেতৃবৃন্দ ।

যুক্তরাস্ট্র যুবলীগ নেতা মো.সেবুল মিয়ার সঞ্চালনায় ও প্রবীন আওয়ামীলীগ নেতা ছদরুন নুরের সভাপতিত্বে বক্তারা উল্লেখ করেন জননেত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা নির্বাচনে খায়রুল হুদা চপল ও প্রদীপ রায়কে বিজয়ী করতে হবে । তারা প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে দেশে যোগাযোগের অঙ্গীকার করেন ।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ন আহবায়ক রিন্টু লাল দাস। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ জামাল হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ন আহবায়ক ইফজাল আহমেদ চৌধুরী, যুগ্ন আহবায়ক রহিমুজ্জামান সুমন, নিউইয়র্ক যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.মিজানুর রহমান চৌধুরী, যুবলীগের কার্যকরী সদস্য মো.শাহীন কামালি, আব্দুল্লাহ আল রেজা, বাবু রিটন রায়, বাবু নান্টু রায়, মো: রেহান মিয়া, মো: আজমান আলী, বিজয় কান্ত রায়, ইমরান আহমদ. হাজী মফিজ আলী, ইন্তাজ আলী, মো: সফিক আহমদ, আবির চৌ প্রমূখ



